× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:৩০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৫ ১৮:০৩ পিএম

১৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৭০ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে  গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

শনিবার (০৯ আগস্ট) রাত আড়াইটার দিকে  বিজয়নগর উপজেলার  বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে এসআই মাহবুব আলম সরকার, এএসআই শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হাবিব ভূঁইয়ার বসতঘরের সামনে থেকে ১৭০ কেজি গাঁজাসহ মো. আরমান মিয়া (২১)কে  গ্রেপ্তার করে।

মো. আরমান মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের বাসিন্দা মো. মাসুম মিয়ার ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম জানিয়েছেন,  গ্রেপ্তারকৃত আসামিকে  জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে  পলাতক ৪ জনসহ অজ্ঞাত আরো ৩/৪ জন জড়িত আসামির নাম, ঠিকানা প্রকাশ করেছে।  গ্রেপ্তারকৃত আসামি, পলাতক ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা