× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবুতর চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

সিংড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৯:৪৭ পিএম

কবুতর চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় চুরির অপবাদ দিয়ে আকরাম হোসেন নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৮ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে পাটকোল এলাকায় এই ঘটনা ঘটে। আকরাম পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে পাটকোল এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পাশ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়। কিন্তু সেই গ্রাম্য সালিসে আকরাম উপস্থিত হয় না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগি মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলি নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে  চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা