× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতা সাইদুল ইসলাম ওরফে সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঈদ (৪৫) দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও ছাত্তার মেম্বারপাড়া গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাঈদ। বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম ওরফে সাঈদ ওই মামলার আসামি। তাকে শুক্রবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা