× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মকর্তা না থাকায় বিঘ্ন ঘটছে নিয়ামতপুরের মাধ্যমিক শিক্ষায়

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১১:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে প্রায় এক বছর ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় চরম ব্যাঘাত ঘটছে স্থানীয় শিক্ষা কার্যক্রমে। উপজেলা জুড়ে ৭০টিরও বেশি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও প্রশাসনিক তদারকির অভাবে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে জনবল সংকট, দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়মিত উপস্থিতি এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সীমিত সম্পৃক্ততার ফলে শিক্ষার মান ও কার্যক্রম দুই-ই ব্যাহত হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সেখানে মোট সাতটি পদ থাকলেও বর্তমানে মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তারা হলেনÑ হিসাবরক্ষক কাম ক্লার্ক, অফিস সহকারী ও অফিস সহায়ক। এদের মধ্যে হিসাবরক্ষক কাম ক্লার্ক ২০২৫ সালের ১০ এপ্রিল যোগ দিলেও তিনি নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। নিয়ামতপুর উপজেলায় বর্তমানে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬টি মাদ্রাসা রয়েছে। এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি ছাড়াই চলছে প্রায় এক বছর।

জানা গেছে, নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে দায়িত্বে ছিলেন আব্দুস সালাম। তিনি গত বছরের ৯ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর আর কোনো শিক্ষা কর্মকর্তার নিয়োগ না হওয়ায় প্রায় ৪ মাস পরে নওগাঁর মান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখকে অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে জেলা শিক্ষা অফিস। তবে এতেও স্থবিরতা কাটেনি। বিশেষ করে প্রধান শিক্ষকদের সহযোগিতা, সরকারি নির্দেশনা ও পরামর্শ অনুসরণ এবং বাস্তবায়ন করা, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ, বিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যথারীতি আটকে আছে।

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, প্রায় এক বছর ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় উপজেলায় স্কুল-মাদ্রাসার শিক্ষকদের বেতন পেতে বেগ পেতে হচ্ছে। 

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, দীর্ঘ সময় নিয়ামতপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় মান্দা উপজেলার শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সম্ভব একজনকে পদায়ন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা