× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে পুলিশের সামনেই সংবাদকর্মীকে পেটালেন চাঁদাবাজরা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৯:৫৩ পিএম

গাজীপুরে পুলিশের সামনেই সংবাদকর্মীকে পেটালেন চাঁদাবাজরা

অটোরিকশা-সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিনই চাঁদা আদায় করছে কয়েকজন চাঁদাবাজ। এমন তথ্য পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক সংবাদকর্মী। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) বিকালে মহানগরীর সাহাপাড়া এলাকায়। 

আহত সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ (৩৫) দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত। ওই সাংবাদিককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৭-৮ জন চাঁদাবাজ তাকে বেধড়ক পেটাচ্ছেন। একপর্যায়ে রাজধানীর মিটফোর্ডের ঘটনার মতো ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হচ্ছে। এতে তার মুখ ও কপাল বয়ে রক্ত বের হচ্ছে। পাশেই পুলিশ সদস্যরা রয়েছেন। পরে তারা ওই সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

এদিকে আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ বলা হয়েছে, আসামিরা মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা-সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা তোলেন। এ ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যায়। পরে চাঁদাবাজ রক্তিম, সৌরভ, ফরিদসহ ১৫-১৬ জন তার ওপর হামলা করেন। এরপর তাকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যান। তারপর ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করেন। এসময় তারা দুইটি মোবাইল ও নগদ ২৬ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেন। একপর্যায়ে পুলিশ ও স্থানীয় লোকজন এসে অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই সংবাদকর্মীর মা আনোয়ারা সুলতানা বলেন, আমার ছেলে একজন সাংবাদিক। কোনো অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে মেরেছে। হাসপাতালে ছেলেকে নিয়ে রয়েছি, তবে আমরা আতঙ্কিত। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা