× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৯:৩৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি দুটি সন্ত্রাসী গ্রুপ বেচাকেনার পরিকল্পনা করছেÑ এমন সংবাদ পায় নৌবাহিনী। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনী অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে গেলে নৌবাহিনীর একটি সোয়াস দল পুকুরে তল্লাশি করে দুটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা গুলি, ১৪ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা গুলি ও অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকটি সন্ত্রাসী দল টেকনাফ এলাকায় মাদক পাচার, মানব পাচার, অপহরণ ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা