× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১২

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৯:২৩ পিএম

আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১২

ঢাকার আশুলিয়ায় বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন নারী এবং ছয়জন পুরুষ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

বুধবার (৬ আগস্ট) বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এর আগে, মঙ্গলবার রাতে দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২), মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনজিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯) ও আনোয়ার হোসেন (৩৪)। তারা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত ছয় নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা