× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ১১

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৪:৩৩ পিএম

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উজান গোপিন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উজান গোপিন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উজান গোপিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন উজান গোপিন্দী এলাকার শাহজাহানের ছেলে জাবেদ (২২), ঝাউগড়া এলাকার ছাত্তারের ছেলে ছাব্বির (১৮), সোহেলের ছেলে সাইদুল (২০), মোঃ বাদল মিয়ার ছেলে সাইদুল ইসলাম জিহাদ (১৭), নুর মোহাম্মদের ছেলে মোঃ আরাফাত (১৮), ছোট বিনাইর চর এলাকার হারুনের ছেলে আফসার (১৮), বড় বিনাইর চর এলাকার আবু তালেবের ছেলে জুনায়েদ (১৯), ঝাউগড়া এলাকার মানিকের ছেলে ফাহাদ (১৫), মহসিনের ছেলে তামীম (১৫), আবু দায়েনের ছেলে অনিক (১৮) ও শাহ্ আলমের ছেলে আব্দুল্লাহ (১৮)।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার (বর্তমানে কারাগারে) ভাতিজা ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা নাইমের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের আটক করে পুলিশ।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মিছিলের সময় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা