× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাখিদের নিরাপদ নিবাসে ঝুলানো হচ্ছে গাছে গাছে মাটির হাঁড়ি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৮:৩৬ পিএম

পাখিদের নিরাপদ নিবাসে ঝুলানো হচ্ছে গাছে গাছে মাটির হাঁড়ি

এক সময় গাছে গাছে পাখির বাসা থাকলেও পরিবেশ বিপর্যয় ও গাছ কাটার ফলে এখন আর পাখির বাসা চোখে পড়ে না। তবে, পাখিদের নিরাপদ নিবাসের জন্য সোনারগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। 

সোমবার (৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে পাখিদের নিরাপদ আবাসস্থল ও অতিথি পাখিদের জন্য গাছে গাছে ১০০টি মাটির হাঁড়ি ঝুলানো হয়েছে।

জানা যায়, উপজেলা বিভিন্ন এলাকার প্রতিটি ঘরের কোনে আগে চড়ুই পাখির বাসা দেখা যেত। গাছে গাছে পাখির বাসা চোখে পড়তো। এখন উন্নয়নের ধারায় ইট পাথরের ভবন হওয়ায় এগুলো আর চোখে পড়ে না। পাশাপাশি পরিবেশ বিপর্যয় ও গাছপালা কর্তনের ফলে পাখি বাসাও ধ্বংস করা হচ্ছে। 

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের উচিত পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমাদের চারপাশে গাছপালা ও পাখিদের আবাস্থলগুলো ঠিক রাখা। তাহলে আমাদের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাব। 

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ১০০টি গাছে পাখি বাসা মাটির হাঁড়ি বসানো হয়েছে। এর ধারাবাহিকভাবে আমরা সারাদেশে পাখিদের আবাস্থল ও অতিথি পাখিদের নিবাস গড়ার লক্ষ্যে কাজ করছি। 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে উপ-পরিচালক কাজী মাহাবুবুল আলম বলেন, সারাদেশে এখন পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্যের রক্ষায় জোর দেওয়া হচ্ছে। নগরায়ণ ও পরিবেশ বিপর্যয়ের ফলে পাখিদের নিবাস ধ্বংস হয়ে যাচ্ছে।

আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে তাহলে পরিবেশ বিপর্যয় কমে যাবে, পাখিরাও পাবে তাদের আবাস্থল। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহাবুবুল আলম, উপ-পরিচালক আবুল কালাম আজাদ, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক আবু কাউছার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা