× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে ক্ষেতের সব পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৮:৪৪ পিএম

রাতের আঁধারে ক্ষেতের সব পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক জনি হোসেনের (৩২) পটল ক্ষেতের সব গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ আগস্ট) সকালে ৪ নম্বর মৌগাছী ইউনিয়নের একবারপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। মৌগাছী গ্রামের বাবুল হোসেনের ছেলে জনি।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এই গ্রামের বাড়ির পাশের উঁচু প্রায় ৪৮ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক জনির। চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষ করেন তিনি। পটল গাছে পুরো মাচায় ছড়িয়ে পড়েছে। ধরেছে ফুল ও ফল। পটলের বাজারজাতও শুরু করেছেন জনি। প্রতিদিনই পরিচর্যা করেন তার পটল ক্ষেতের। রবিবার সকাল সাড়ে ছয়টায় ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে দেখেন, মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতাবশত কেটে দিয়েছে। দুই দাগে ৪৮ শতাংশ জমির প্রায় ৩৩ থেকে ৪০ শতাংশ পটল গাছের সবগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে গাছগুলো কেটে দিতে এক ঘণ্টার বেশি সময় লাগার কথা। কেউ শত্রুতাবশত এই কাজ করতে পারে। তাদের ধারণা, মাদকসেবীরা এ কাজ করতে পারে। অবশ্য কৃষক জনির তেমন কোনো শত্রু নেই এলাকায়।

এ বিষয়ে কৃষক জনি বলেন, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতের কে যে এতবড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। আমি অপরাধীদের শাস্তি চাই। এতে আমার পটল গাছ তুলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে। এ বিষয়ে মোহনপুর থানায় সন্দেহজনক একজনের নামে অভিযোগ করেছি।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা