ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৫:২৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ১৬:২৭ পিএম
প্রতীকী ছবি
ভোলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক মো. সাহাবুদ্দিন (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে রহম আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাহাবুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁগো বাড়ির মো. ইয়াছিনের ছেলে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সাহাবুদ্দিন পেশায় একজন অটোচালক। সারাদিন অটো চালিয়ে রাতে রহম আলী হাজী বাড়িতে অটোরিকশা চার্জ দিতে আসেন। পরে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।