দুমকী (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৯:০৩ পিএম
অপারেশন ডেবিলহান্টে অভিযান চালিয়ে পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগের নেতা আবু ইউসুফ মোল্লা (৬০) ও মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৬৬) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) আবু ইউসুফ মোল্লাকে দুপুর ১২টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ও নুরুল ইসলাম হাওলাদারকে ওইদিন রাতে চরগরবদী (বগা) ফেরিঘাট থেকে আটক করা হয়।
আটককৃত আবু ইউসুফ মোল্লা উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেব মোল্লার ছেলে তিনি ওই ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ'লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। মোঃ নুরুল ইসলাম হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরগরবদী গ্রামের মৃত জয়দর আলী হাওলাদারের ছেলে; তিনিও আহ্বায়ক কমিটির সদস্য। তাদের ২০২২ সালে উপজেলা বিএনপি কার্যালয়ের ভাঙচুর মামলায় আটক দেখানো হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্টে আটক ওই দুই আসামিকে পূর্বে দায়ের করা বিএনপি অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় আটক করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয় তাদের।