× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের ছেঁটে ফেলা হবে : টুকু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২২:০৩ পিএম

আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের ছেঁটে ফেলা হবে : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি অনেক বড় একটা দল, সেখানে কে আসছে না আসছে বোঝা কঠিন। সেখানে আওয়ামী লীগ যে ঢোকেনাই, এটা তো আমরা জানি না। তারাই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করতে পারে। যারা আন্দোলন করেনি। ব্রেঞ্চে বসে থেকে আন্দোলন দেখেছে, তারাই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে। তবে এ ব্যাপারে আমরা অনেক সজাগ এবং খুব দ্রুতই তাদেরকে ছেঁটে ফেলা হবে। 

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের মাসুমপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি নির্মিত জুলাই শহীদ রঞ্জু স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায় তাদের সেই শূন্যস্থান কখনও পূরণ হয় না। আমরা তাদেরকে ভালোবাসি ও যতটুকু পারি সাহায্য করি। কিন্তু পিতৃস্নেহ এবং ভ্রাতৃত্ব ও মমতা এগুলো তো আর পাবে না। এটা শেখ হাসিনা এবং এই সিরাজগঞ্জের যারা মানুষ হত্যার রাজনীতি করেছে, তারা এগুলো নিয়ে চলে গেছে। তবে এরা জীবন না দিলেও ফ্যাসিস্ট শক্তির উৎখাত করা যেত না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 

এ সময় সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নানাভাবে পাঁয়তারা করছে দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য। তারা যে অন্যায় করেছে, তা স্বীকার করে না। করবেও না। এটা তাদের চরিত্র। এই অন্যায়ের জন্য দেশের মানুষের জীবন খারাপ হয়ে গিয়েছিল। তারা যেন এই ক্ষতি করার জন্য আর না আসতে পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি জুলাই-আগস্ট শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা