× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৯:৩৪ পিএম

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মোর্শেদুল আমিন বাবু (৩৮)। তিনি উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্লভপুর গ্রামের আহমদ মিয়া মাস্টার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। অপরজন রাশেদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ির মৃত সামছুল হকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে হাজির করা হলে বিচারক আদালত  তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুরোনো মামলার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা