× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করেছে দুর্বৃত্তরা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৫ ২০:৪৭ পিএম

মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬০০ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ফজরের নামাজের সময় বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন কুতুব শাহ মসজিদের ইমাম জালাল উদ্দিন। এর আগে বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত পাঁচ গম্বুজবিশিষ্ট আকর্ষণীয় এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে। অনেক ঐতিহাসিকদের মতে, চতুর্দশ শতাব্দীর শুরুতে হজরত শাহজালাল (র.) বাংলাদেশে আসেন এবং সিলেট জয় করেন। পরে তার সহচর হজরত কুতুব শাহ (র.) অষ্টগ্রামে আগমন করে মসজিদটি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। ধারণা করা হয় তার নামানুসারেই কুতুব শাহ মসজিদের নামকরণ করা হয়েছে। মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যাহা কুতুব শাহ (র.) এর বলে মনে করেন স্থানীয়রা। 

মসজিদ কমিটির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুটে নেওয়ার ঘটনা খুবই নিন্দনীয়। ইদানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-রাহাজানি অনেক বেড়ে গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপর হওয়া উচিত।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইমাম জালাল উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

কুতুব শাহ মসজিদের সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান জানান, প্রতি তিন মাস পরপর দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা