× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২০:০৯ পিএম

শ্রীপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৩০ জুলাই) দুপুরে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসির কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা শিক্ষা অফিসের সহকারী স্কুল পরিদর্শক এএসএম মাজেদুর রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, অভিভাবক আবদুল আলীম, পুরস্কারপ্রাপ্ত ছাত্র রাফিউল ইসলাম রাফি প্রমুখ। 

এ্কাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে পুরস্কারপ্রাপ্তদের নিজ এ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা