× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২০:০৭ পিএম

রাজবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কৃতী শিক্ষার্থীদের মাঝে রাজবাড়ীতে পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেব অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  শংকর চন্দ্র বৈদ্য, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ মিতির সভাপতি গাজী আহসান হাবীব।  স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব)  কাজী এজাজ কায়সার। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,  ইসরাত জাহান, অভিভাবক খন্দকার আব্দুর রাজ্জাক, প্রমুখ। 

পরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিল, এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বক্তারা বলেন,  শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এতে শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা