× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুমকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুমকী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৯:২৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ১৯:৫১ পিএম

দুমকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় দুমকীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত  অনুষ্ঠানে উপজেলার ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও  দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে  দুমকী থানার ওসি মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ এ সময় উপস্থিত ছিলেন। 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, দুমকী প্রেস ক্লাবের সহ-সভাপতি  প্রভাষক মো. এবাদুল হক, প্রেস ক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালোমানের  বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা