× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ট্রেনের সংঘর্ষ সাড়ে ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২২:২১ পিএম

দুই ট্রেনের সংঘর্ষ সাড়ে ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার (লোকাল) ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় রেলক্রসিংয়ে অপর একটি রেললাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়।

রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী জানান, ভুলবশত লোকাল ট্রেনের ধাক্কায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডি আর এম মহোদয় উচ্চ তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বলা যাবে দায়ী কে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা