× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২১:৪১ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২২:১০ পিএম

১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরে ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

তিনি বলেন, বাজেটের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয়র্ মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকার প্রদান করবে। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয়ে সংস্থান করা হবে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ছিল ১৫ কোটি টাকা। বর্তমানে বাজেট বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা। 

উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আমিন এবং অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা