× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২১:৪২ পিএম

মহেশপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই খুন

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই জামাল হোসেনের (২৬) খুন হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত জামাল ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল হোসেন (৩২) ঘটনার পরপরই পালিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বড়ভাই উজ্জ্বল হোসেন ছুরি দিয়ে পেয়ারা কাটছিলেন। এ সময় ছোটভাই জামাল ভাত খাচ্ছিলেন। তখন উজ্জ্বল ছোটভাইকে বলেন, ‘তুই কাজ করিস না, শুধু বসে বসে খাস।’ এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড়ভাই উজ্জ্বল ছোটভাই জামালের বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খুবই তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বড়ভাই উজ্জ্বল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার সঙ্গে সব সময় একটি ধারালো ছুরি থাকত। সেই ছুরি দিয়েই আঘাত করা হয়েছে ছোটভাইকে।

ওসি আরও জানান, ঘটনার পর পরই উজ্জ্বল পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা