× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দিন পর সেন্টমার্টিনের পথে ট্রলার চলাচল শুরু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১৭:৩৩ পিএম

৪ দিন পর সেন্টমার্টিনের পথে ট্রলার চলাচল শুরু

চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন পথে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুটি ট্রলার জরুরি খাদ্যসামগ্রী ও ৭৭ যাত্রী নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে দুটি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি সার্ভিস ট্রলার মালিক সমিতি সভাপতি রশিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল টানা চারদিন (বৃহস্পতিবার-রোববার) পযর্ন্ত বন্ধ ছিল। এরমধ্যে রবিবার সকালে সর্তক সংকেত প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু সাগর উত্তাল থাকায় রবিবার সারাদিন কোনো ট্রলার চলাচল করেনি। ফলে সোমবার দুপুরের দিকে যাত্রী ও খাদ্যপণ্য সামগ্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্টমাটিন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, সোমবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুরের দিকে যাত্রীবাহী এসবি রাফিয়া ও এসবি আশিক নামে ট্রলারে করে ৭৭জন শিশু, নারী ও পুরুষ যাত্রী এবং একটি সার্ভিস ট্রলারে খাদ্য পণ্য তরি-তরকারি বোঝাই দুটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বৈরী আবহাওয়ায় আটকে পড়া যাত্রী নবী হোসেন বলেন, প্রায় ১০দিন আগে টেকনাফে চিকিৎসা করতে এসে আটকে পড়েছিলাম। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। পরিবার-পরিজন ছিল সেন্টমার্টিন, আর আমি ছিলাম টেকনাফে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে আমিসহ দ্বীপের প্রায় শতাধিকের মতো শিশু, নারী ও পুরুষরা ট্রলারের সেন্টমার্টিন যাচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল চারদিন বন্ধ থাকায় টেকনাফ থেকে কোনো খাদ্যপণ্য না আসায় দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দেয়। প্রতিবছর র্বষা এলে দ্বীপের বাসিন্দাদের কষ্ট বাড়ে। সকাল ১০টার দিকে সেন্টমাটিন জেটিঘাট এলাকা দিয়ে এসবি ফারুক ও এসবি সাদিয়া নামে দুটি ট্রলারে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এখানকার মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালু করার জন্য বতমান সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন,‘বৈরী আবহাওয়ার কারণে সবধরনের নৌযান চলাচল চারদিন ধরে বন্ধ রাখা হয়েছিল। রবিবার আবহাওয়া অধিদপ্তর সতক সংকেত প্রত্যাহার করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় এ রুটে আবার নৌযান চালু করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা