× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক মামলার নিষ্পত্তিতে স্বতন্ত্র আদালতের প্রস্তাব : ডিজি হাসান মারুফ

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২১:৩৬ পিএম

মাদক মামলার নিষ্পত্তিতে স্বতন্ত্র আদালতের প্রস্তাব : ডিজি হাসান মারুফ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ রবিবার এক মতবিনিময় সভায় জানিয়েছেন, মাদকবিরোধী কার্যক্রমকে গতিশীল করতে দেশের আটটি বিভাগে স্বতন্ত্র মাদক আদালত গঠন করতে হবে। 

শুধু আলোচিত বদি নয়, দেশে বদির মতন হাজার হাজার মাদকের গডফাদার রয়েছে। তাদের ধরতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এতে মাদক-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবিবার (২৭ জুলাই) বিকাল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

মহাপরিচালক আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক প্রবেশ বন্ধে কড়া নজরদারি চলছে। আমরা চাই, জনগণকে সঙ্গে নিয়ে এ কর্মকাণ্ড সফল করতে।’

তিনি বলেন, কক্সবাজার এখনও মাদকের একটি বড় প্রবেশপথ। মিয়ানমার নতুন করে বান্দরবান হয়ে একটি রুট তৈরি করেছে। দেশের অভ্যন্তরে আমরা পরিবর্তন আনতে পারি কিন্তু প্রতিবেশী দেশের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মীর শওকত আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।

সভা শেষে স্টেকহোল্ডাররা মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা