× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামইরহাট থেকে চুরি যাওয়া ট্রাক গাবতলী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:৩২ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:৫৮ পিএম

ধামইরহাট থেকে চুরি যাওয়া ট্রাক গাবতলী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাট থেকে চুরি যাওয়া ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-১৯৮৬) ঘটনার সাত দিন পর ঢাকার গাবতলী মধুমতি টাউন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ চোর চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করেছে।

রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ওসি ইমাম জাফর। গ্রেপ্তার আসামিরা হলোÑ উপজেলার পৌর সদরের দক্ষিণ চকযদু এলাকার আবদুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)।

অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর আরও জানান, গত ১৯ জুলাই ভোরে উপজেলার টিঅ্যান্ডটি এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। পরে ট্রাকের মালিক মো. আলমগীর হোসেনের পক্ষে তার শ্যালক রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩, তারিখ : ২৪/০৭/২৫ ইং। মামলার পরিপ্রেক্ষিতে ধামইরহাট থানার ওসির নিদের্শনায় এবং এসআই মনিরুজ্জামানসহ ৪ জনের একটি টিম কয়েক দিন ধরে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার গাবতলী এলাকার মধুমতি মডেল টাউন এলাকার একটি গ্যারেজ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাক চুরির জড়িত থাকার অভিযোগে পুলিশ আসামি আবু ইউসুফকে উত্তরার দিয়াবাড়ী থেকে এবং তাইফুল ইসলামকে কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। 

ট্রাক চুরির ঘটনার মামলা চলমান রয়েছে। ট্রাকের মালিক বগুড়ার শাহজাহানপুর এলাকার আলমগীর হোসেন জানান, আমি চাকরির পেনশনের টাকায় মাত্র ৯ মাস আগে ট্রাকটি ৪০ লাখ টাকায় কিনেছিলাম। চুরির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা