× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু উদ্ধার

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২৩:০০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২৩:১৫ পিএম

কুমিল্লা সীমান্তে কোটি টাকার বাজি ও চিংড়ি রেণু উদ্ধার

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় বিজিবি ভারতীয় বাজি ও চিংড়ির রেণুসহ একটি ট্রাকও আটক করেছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির ১০ ব্যাটালিয়ন এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ির রেণুসহ একটি ট্রাক আটক করে। যার মূল্য ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা