× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচ্ছিন্ন বগি, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১৭:৫০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ১৮:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৬ জুলাই) বেলা ৩টার পর উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক বলেন, বেলা ৩টা ৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ক্রস করে। তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই বগির যাত্রীদের নিয়ে পৌনে ৪টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে। তবে বিচ্ছিন্ন বগিটি রেল লাইনে রয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলেম জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা