× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-খুলনা সড়ক

মহাসড়কের বেহাল দশায় উত্তরাঞ্চলের কৃষক বিপদে

রফিকুল আলম, অভয়নগর (যশোর)

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৭:৩৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৭:৩৯ পিএম

মহাসড়কের বেহাল দশায় উত্তরাঞ্চলের কৃষক বিপদে

যশোর-খুলনা মহাসড়ক পরিণত হয়েছে মরণফাঁদে। মহাসড়ক রীতিমতো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত উল্টে যাচ্ছে যানবাহন। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। সড়কটি দেখে এখন বুঝবার কোনো উপায় নেই যে, এটি মহাসড়ক।

এর মধ্যেই ঝুঁকি নিয়ে নানা যানবাহন চলাচল করছে। যশোরের অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে বেহাল দশায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

কয়েক দিনের অতিবৃষ্টিতে উপজেলার প্রেমবাগ থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই মহাসড়ক ব্যবহার করে ৮ থেকে ১০টি জেলার মানুষ। তা ছাড়া নওয়াপাড়া নদীবন্দর ও বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন পণ্যবাহী গাড়ি এই সড়ক ব্যবহার করে থাকে।

বিশেষ করে দেশের চাহিদার ৬০ ভাগ আমদানি হওয়া সার, নওয়াপাড়া নদীবন্দরে খালাস হওয়া পণ্য যায় এই সড়ক দিয়েই।

এখান থেকে সার পরিবহন করে উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় পাঠানো হয়। এ ছাড়া খাদ্যশস্য তো আছেই। সড়কের বেহাল দশায় সার বহনকারী যান সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। সড়কের এই দূরাবস্থার কারণে ট্রাক চালকরা এখান থেকে সারসহ সব পণ্য পরিবহনে অনিহা দেখাচ্ছেন। ফলে সময়মতো সার না পৌঁছালে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কয়েকজন ট্রাক ড্রাইভার বলেন, প্রতিদিনই ২-৩টা গাড়ি উল্টে যাচ্ছে। ট্টাক ড্রাইভার জাহিদুল ইসলাম বলেন, গত সোমবার রাত ৩টার সময় এসেছি। প্রায় ১৩ ঘণ্টা অপেক্ষা করছি। এখন পর্যন্ত এই এক কিলোমিটার সড়ক পার হতে পারিনি। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই, তা না হলে খুব শিগগিরই সমস্যা আরও তীব্র থেকে তীব্রতা ধারণ করবে। 

নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন বলেন, এই মোকাম থেকে সারসহ পণ্য পরিবহনে চালকরা অনিহা দেখানোয়Ñ এই বন্দরে বার্জ কার্গো থেকে সার সঠিক সময়ে খালাস করা যাচ্ছে না। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত সময়ের জন্য ডেমারেজ গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা ভীষণভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়রা ক্ষোভের সঙ্গে বলেন, সড়কটি কাদামাটিতে একাকার হয়ে থাকে। সড়কের গর্ত পানি জমে থাকে। আর বৃষ্টি না হলে গাড়ি চললে ধুলায় একাকার হয়ে যায়। এ মহাসড়কে মোটরসাইকেল বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরেই রয়েছে। কিন্তু দুর্ভোগ দেখার কেউ নেই।

এ ব্যাপারে যশোরের উপবিভাগীয় প্রকৌশলী শাহজাদা ফিরোজে বলেন, ঠিকাদার ডাকা হয়েছিল। কথা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা সড়কের সংস্কার কাজে হাত দেব। ভারী বর্ষণ শেষ হলে আশা করা যায় কাজ শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা