× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে দিল স্বামী

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৫ ২১:৫৩ পিএম

যৌতুকের টাকার জন্য স্ত্রীর গায়ে ফুটন্ত ভাত ঢেলে দিল স্বামী

শ্বশুরবাড়ি থেকে যৌতুকের দাবিকৃত টাকা এনে না দেওয়ায় স্ত্রী সুলতানা পারভিনের গায়ে ফুটন্ত ভাত ঢেলে দিয়েছে স্বামী রবিউল বিশ্বাস। জানা যায়, এ টাকা দিয়ে ছোটভাইকে বিদেশ পাঠাবে বড়ভাই রবিউল বিশ্বাস। গত সোমবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

তিন মাসের শিশুসন্তানকে নিয়ে সুলতানা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় ছটফট করছেন। চিকিৎসকরা বলছেন, তার শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সুলতানা পারভীন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের কলোনীপাড়ার হাসান শেখের মেয়ে এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের নগরবাকা গ্রামের রবিউল বিশ্বাসের স্ত্রী।ভুক্তভোগী সুলতানা পারভীন বলেন, দেবর বিদেশে যাবে এই জন্য আমার বাপের বাড়ি থেকে দুই লাখ টাকা আনতে বলে। আমার পরিবার হতদারিদ্র। টাকা দিতে অস্বীকার করায় আমার গায়ে ফুটন্ত ভাত পেছন থেকে ঢেলে দেন স্বামী ও শাশুড়ি।তিনি আরও বলেন, এটাই প্রথম না এর আগেও আমাকে বিভিন্ন সময় অকারণে শারীরিক নির্যাতন করতো তারা।

সুলতানার ভাই সোহেল বলেন, আমরা গরিব মানুষ। বিয়ের পর আসবাবপত্র থেকে শুরু করে যৌতুকের টাকাও দিয়েছি। তারা আমার বোনকে নির্যাতন করতো দেখেই এসব দিয়েছি, তবুও মন গলেনি তাদের। 

তিনি বলেন, গত তিন মাস যাবত দুই লাখ টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে আমার বোনের স্বামী ও শাশুড়ি। দিতে রাজি না হওয়ায় শুরু হয় নির্যাতন। নিজ নামে এনজিও থেকে টাকাও তুলে দিতে বলে। সম্মতি না দেওয়ায় আবারও মারধর করে তাকে। 

তিনি আরও বলেন, এ ঘটনা প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত বোনের শ্বশুর বাড়ি যাই। সেখানে আমাদের উপরে বোনের শ্বশুর বাড়ির লোকজন চড়াও হন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বোনকে উদ্ধার করে কুষ্টিয়ার একটি ক্লিনিকে ভর্তি করি। পরে অবনতি হলে বোনকে নিয়ে বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দ্রুত আমরা মামলা করব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তম্ময় বলেন, ওনার শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে। শঙ্কামুক্ত কিনা আগামী ৭২ ঘণ্টা পর বলা সম্ভব। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা