× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে পাহাড় ধস, আটকা ৪ শতাধিক পর্যটক

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১৩:৩৯ পিএম

সাজেকে পাহাড় ধস, আটকা ৪ শতাধিক পর্যটক

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ভ্রমণে যাওয়া চার শতাধিক পর্যটকসহ দুইপাশে বহু মানুষ আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে বাঘাইছড়ির বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেছেন। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, তিনটি স্থানে পাহাড় ধসে সড়কে মাটি জমে গেছে। স্থানীয়রা প্রশাসনের সঙ্গে মিলে সড়ক থেকে মাটি সরানোর কাজ করছেন। দ্রুতই যোগাযোগ স্বাভাবিক হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যান চলাচল বন্ধ থাকায় সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। একটি স্থানে মাটির স্তর বেশি হওয়ায় সরাতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই সড়ক চলাচলের উপযোগী করে তোলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা