× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের দাবি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:০৪ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধু সরকারি। বেসরকারি স্কুলের জন্য নীতিগত বৈষম্য কেন? চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি স্কুল ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলা পরিষদ এলাকায় এই মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে ভৈরব উপজেলা ও শহরের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে পোস্টার, ব্যানার এবং বিভিন্ন দাবিদাওয়া যেমনÑ সমান সুযোগ চাই, শিক্ষা সবার বৃত্তি সবার, কোন সংবিধানে লেখা, শিক্ষা শুধু সরকারি, শিশু কেবলই শিশু, সরকারি-বেসরকারি বিভাজন কেন? সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টাব্যাপী সড়কের পাশে দাঁড়িয়ে থাকে হাজারো শিক্ষার্থী। 

মানববন্ধনে ভৈরব উদয়ন স্কুল পরিচালক মতিউর রহমান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ সরকারি হাজি আসমত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাসেত, অধ্যাপিকা সাজেদা বাসেত, কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমাদের সন্তানরা বেসরকারি স্কুলে পড়ে বলে কেন বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। এ বয়সে কেন তাদের বৈষম্য শিখানো হচ্ছে। সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। 

বক্তারা আরও বলেন, আজ আমরা শুধু দাবি জানাতে এসেছি। আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। দেশকে বৈষম্যমুক্ত করতে যেমন জুলাই আন্দোলন হয়েছিল। প্রয়োজনে আবারও শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের নিয়ে আরেকটি আন্দোলন গড়ে তুলব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা