× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১২:০১ পিএম

মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

ঢাকায় বিমান দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭) নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন। মঙ্গলবার (২২ জুলাই) কুষ্টিয়ায় সকাল সাড়ে ৯টার সময় তার দাফন সম্পন্ন করা হয়েছে। 

নিহত রজনী স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন। জহিরুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।

নিহত রজনী খাতুনের ভাই আশিক বলেন, ‘দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করতো এ কারণে আমার বোন উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন। বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় দুর্ঘটনার ঘটনার সময় স্কুল থেকে মেয়েকে আনতে যায়। এ সময় বিমান বিধ্বস্ত হলে আমার বোন আহত হয়। ঢাকা জাতীয় বার্ন ইউনিটে তার মরদেহ পাওয়া যায়। মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে রয়েছে।’

উম্মে হাবিবা রজনীর মরদেহ রাত ৩টার সময় উপজেলার বাওট গ্রামে বাবার বাড়িতে পৌঁছানোর পর রাতেই কুষ্টিয়া দৌলতপুররে চর সাজিপুর গ্রামে নেওয়া হয়। মঙ্গলবার কুষ্টিয়ায় সকাল সাড়ে ৯টায় সময় তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা