× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল চি‌কিৎসার অভিযোগ

বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের স্যাকমো গ্রেপ্তার

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২০:৫৬ পিএম

মো. স‌ফিকুল ইসলাম।

মো. স‌ফিকুল ইসলাম।

ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সাব-অ‌্যা‌সিস্ট‌্যান্ট ক‌মিউনি‌টি মে‌ডি‌কেল অফিসার (স‌্যাক‌মো) মো. স‌ফিকুল ইসলামের ভুল চি‌কিৎসায় জীবন মৃত্যুর মুখে তানভীর (৮) না‌মে এক শিশু। ‌আশঙ্কাজনক অবস্থায় শিশু‌টি বর্তমা‌নে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন। তার দুই হাত ও এক‌টি পা‌য়ের কিছু অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় শিশু‌টির মা মিতু বেগম বাদী হ‌য়ে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের স‌্যাক‌মো মো. স‌ফিকুল ইসলাম ও ওই উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সাম‌নের ফা‌র্মেসি ব‌্যবসায়ী মো. আকিব উল্লাহর না‌মে ভোলার আদাল‌তে মামলা ক‌রেন। ওই মামলায় গতকাল দুপুরে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সাম‌নে থে‌কে পু‌লিশ প্রধান আসামি মো. স‌ফিকুল ইসলাম‌কে গ্রেপ্তার ক‌রেন।

শনিবার (১৯ জুলাই) বোরহানউদ্দিন থানার এসআই অসিম কুমার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, স‌ফিকুল ইসলাম‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

মামলার এজাহার ও শিশু‌টির বাবা মোস‌লেম জানান, ছেলের জ্বর হওয়ায় গত ২৪ এপ্রিল বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ডাক্তার দেখা‌নোর জন‌্য তার স্ত্রী নি‌য়ে যায়। উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রবে‌শের গে‌টে এলে ওই এলাকার ফার্মেসি ব‌্যবসায়ী আকিব উল্লাহ তার স্ত্রী‌কে ভা‌লো ডাক্তার দেখানোর প্রলোভনে তার ফা‌র্মিসির চেম্বা‌রের স‌্যাক‌মো স‌ফিকুল ইসলা‌মের কা‌ছে নি‌য়ে যান। সফিকুল তানভীরকে দেখার পর কয়েকটি টেস্ট করান। এরপর রি‌পোর্ট দেখে শিশুটি ডেঙ্গু জ্বরে ভুগছে জানিয়ে ৪‌টি ইন‌জেকশন দেন। এরপরই শিশু‌টির হাত-পাসহ শরী‌রে কা‌লো কা‌লো ফোসকা উঠ‌তে থা‌কে। এটি এলা‌র্জির সমস‌্যা জানিয়ে আরও এক‌টি ইন‌জেকশন পুশ ক‌রেন। প‌রে শিশু‌টি‌কে বা‌ড়ি‌তে নি‌য়ে গে‌লে শরী‌রে চামরা ফু‌লে অস্বাভা‌বিক হ‌লে তা‌কে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। এরপর চি‌কিৎসকের পরাম‌র্শে ব‌রিশাল, প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা শিশু হাসপাতা‌ল এবং প‌রে তা‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা