× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়লেখায় ‘চোরাই’ সন্দেহে ১১টি মহিষ জব্দ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২১:৪৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২২:০২ পিএম

বড়লেখায় ‘চোরাই’ সন্দেহে ১১টি মহিষ জব্দ

মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রাম থেকে ভারতীয় চোরাই সন্দহে ১১টি মহিষ জব্দ করেছে লাতু ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি জব্দকৃত মহিষগুলো ছেড়ে দেয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি চোরাই মহিষ আটক করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো নিজেদের বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মহিষগুলো ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিলাল আহমদ ও খালেদ আহমদের। বিজিবি চোরাই সন্দেহে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিলাল আহমদের ৪টি ও খালেদ আহমদের ৭টি মহিষ আটক করে বিজিবি। এগুলো আটক করে বিজিবি নিয়ে যাওয়ার সময় মহিষ মালিক ও গ্রামের কয়েকশ মানুষ জড়ো হয়ে তাদের বাধা দেন। তাদের বাধার মুখে বিজিবি মহিষগুলো ছেড়ে দেয়।

বিজিবির লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত বলেন, অভিযান চালিয়ে কয়েকটি মহিষ জব্দ করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো গৃহপালিত বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা