ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২১:৩৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:১৭ পিএম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শামীম মিয়া নামে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে ভাণ্ডারিয়া পৌরশহরের পূর্ব ভাণ্ডারিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী রাধানগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।
পরিবারের অভিযোগÑ শামীমের শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই কলহের জেরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।