× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র-ব্যালট বাক্স

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ২১:৫১ পিএম

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র-ব্যালট বাক্স

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে গেছে ব্যালট বাক্স, ভোটার তালিকা, কম্পিউটার, স্ক্যানারসহ কিছু ফাইলপত্র। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা ক্ষতিগ্রস্ত হয়নি।

জেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মো. সাকিল হাওলাদার জানান, সকাল ৭টার দিকে তিনি পতাকা টাঙানোর জন্য ছাদে যান। একটু পরে ক্লিনার কাজল এলে তিনি নিচে নেমে গেট খোলেন। কাজল কাজ শুরু করার আগেই দ্বিতীয় তলার পশ্চিম পাশের হিসাব শাখার একটি কক্ষে শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যে সেখানে ধোঁয়া দেখতে পেলে কাজল তাকেসহ তৃতীয় তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। তারা নিচে নেমে দেখেন, পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন। এ সময় তারা আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, জেলা সার্ভার স্টেশনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ওই কক্ষটি জেলা নির্বাচন অফিসের হিসাব শাখার। কক্ষটিতে পুরনো কিছু ব্যালট বাক্স, ভোটার তালিকা, একটি ডেক্সটপ কম্পিউটার, স্ক্যানার একটি ফ্রিজসহ অফিসিয়াল কিছু ফাইলপত্র ছিল। নৈশপ্রহরী সাকিল ওই কক্ষে অবস্থান করতেন। আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা