× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও, অবশেষে ধরা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ২১:৩৯ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৫ ২১:৪৮ পিএম

বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও, অবশেষে ধরা

রাজবাড়ীতে প্রতারণা করে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়া ওজোপাডিকোর সেই পিচরেট কর্মচারী (অবৈধ মিটার রিডারম্যান) রেজাউল ইসলাম ওরফে মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শফিপুর এলাকা অভিযান পরিচালনা করে প্রতারক মোক্তারকে গ্রেপ্তা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পাভেল মোল্লা বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজবাড়ীতে আনা হচ্ছে। জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরনারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে হিসেবে কাজ করে আসছেন। অভিযুক্ত মোক্তার রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় ও নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করে থাকত।

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় দুই বছরে দুই ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিস দেওয়া হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তার বিশ্বাসের রাজবাড়ী থানায় মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা