× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনের মুক্তি খুশিতে মদ পানে ফের কারাগারে আ.লীগ নেতা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ২১:২১ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৫ ২১:৫৩ পিএম

জামিনের মুক্তি খুশিতে মদ পানে ফের কারাগারে আ.লীগ নেতা

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার কাজের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে উপজেলার ধোবাজোড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওমর ফারুক ভূঁইয়া উপজেলার ধোবাজোড়া গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। ওমর ফারুকের উল্লেখযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল।

জানা যায়, মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় গত ২৭ জুন জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে তিনি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওমর ফারুক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় গতকাল সকালে তার বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা হয়। ওই মামলায় গতকাল দুপুরে উপজেলার ধোবাজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ রয়েছে অর্থবাণিজ্যের উদ্দেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। গত ২ জুলাই স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এদিকে জামিন উদযাপনের ৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে তিনি মদের বোতল হাতে নেচে নেচে গান গাইছিলেন।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা