নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ২২:২২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫ ২২:৩৩ পিএম
নড়াইলের গঙ্গারামপুর ও পৌর শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে জেলার সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে এক পাগলা কুকুরের আক্রমণে তিনজন আহত হয়। তারা হলোÑ ইমরান (৪০), মফিজ ফকিরের ছেলে তানভির রহমান (৮) ও শিমুলের ছেলে সামিউল (৮)।
পরে নড়াইল পৌরসভার ডুমুরতলা ও ভওয়াখালী এলাকায় কুকুরটি আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহতরা হলোÑ রাসেল মিয়ার ছেলে আবু রায়হান (৫), তার স্ত্রী লাইজু বেগম (২২), একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম (৫০), জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা (১৬), আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা (৩২), মনিরুল ইসলামের মেয়ে রাবেয়া (৫) এবং কবির হোসেনের স্ত্রী রেশমা বেগম (৪০)।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে একাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে।