× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ২০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার ও কম্বল

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ০৭:৪৮ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১১:২২ এএম

প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও কম্বল বিতরণ করে আস্থা ৯৩ ফাউন্ডেশন। প্রবা ফটো

প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও কম্বল বিতরণ করে আস্থা ৯৩ ফাউন্ডেশন। প্রবা ফটো

কিশোরগঞ্জে ২০ জন দরিদ্র প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও কম্বল দিয়েছে আস্থা ৯৩ ফাউন্ডেশন নামক একটি সংগঠন।

শহরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে শুক্রবার (৯ ডিসেম্বর) এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ড. মোহাম্মদ মহিউদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ড. এস. এম. ফরিদ, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, আস্থা ৯৩ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি.আর. হায়দারসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা ৯৩ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. হেদায়েত হোসেন।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের অর্থায়নে এ হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা