বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৪:০২ পিএম
বিগত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছনিয়া আক্তারের (১৮) বাড়ি বাবুগঞ্জ উপজেলায় এবং সাইফুল ইসলাম (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
তিনি বলেন, একদিনে নতুন ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন ৭৯ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৫৬৩ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন ১৩ জন।