× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২২:২৬ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৫ ২২:৩৭ পিএম

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন ফেনীর পরশুরামের অনন্তপুর গ্রামে নুরুজ্জামানের ছেলে আবদুস ছাত্তার (৫৫) একই গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে মারধর করে জখম করেন। এ ঘটনায় ওই দিন ভুক্তভোগী নারী বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই আবু ছৈয়দ। মামলার তদন্ত করতে ঘটনার দিনই তদন্ত কর্মকর্তা ছাত্তারের বাড়িতে যান। সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসার সিঁড়ির নিচে আসামি ছাত্তার এসআই আবু ছৈয়দের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে টাকা লেনদেন করতে দেখা গেছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে আসামি আবদুস ছাত্তার তদন্তকারী কর্মকর্তা আবু ছৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন, যা ঘটনার ১০ দিন পর ভাইরাল হয়।

তবে অভিযোগ অস্বীকার করে এসআই আবু ছৈয়দ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি গত ২২ জুনের। আসামি সাত্তার আমাকে টাকা দিতে চাইলে আমি নিজের পকেটে থাকা টাকা বের করে সাত্তারকে দেখিয়ে বলেছি, টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না। আমি তার কাছ থেকে কোনো টাকা নিইনি।

অভিযুক্ত আবদুস ছাত্তার জানান, তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা এসেছিলেন। তদন্তে আসলে যেকোনো অফিসার টাকা নেন। এ বিষয়টি আমি উনাকে বলেছি, তিনি সেখানে অনেক কথাবার্তার এক ফাঁকে উনার পকেটের টাকা বের করেছেন। এসআইকে টাকা দেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।

পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, অভিযুক্ত এসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভিডিও পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা