× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ দূষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

কুমিল্লা অফিস

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ২০:১৪ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৫ ২০:১৭ পিএম

পরিবেশ দূষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিগমা ইকোটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে বর্জ্য অপসারণের নির্দেশও দিয়েছেন।

অভিযানকালে বিশ্বরোড সংলগ্ন বিএসটিআই অফিসের দক্ষিণ পাশে হাওড়াতলী এলাকায় কুমিল্লা ইপিজেডের সেন্ট্রাল ইটিপির অন্তর্গত সিগমা ইকোটেকের স্লাজ বর্জ্য ফেলে পরিবেশ দূষণের করেছেÑ তার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় চার লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। পাশাপাশি, দূষণকারী বর্জ্য দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার পরিদর্শক চন্দন বিশ্বাস প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেনÑ সহকারী পরিচালক খন্দকার মাহমুদ পাশা, সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। অভিযানে উপজেলা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা