× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী

এক সপ্তাহের ব্যবধানে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ জুন ২০২৫ ২০:৫৮ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৫ ২২:০০ পিএম

এক সপ্তাহের ব্যবধানে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী খাতুন (২৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস ওই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ জুন কবির হোসেন (৩৭) নামের অপর এক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।

ডা. শংকর জানান, ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি গত সোমবার (২৩ জুন) জ্বর ও শরীর ব্যথাসহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আরও খারাপ হলে গত বুধবার (২৫ জুন) তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতালের দেওয়া তথ্য মতে, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং দুজন মারা গেছে। শনিবার নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর, চারজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা