× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:৩৭ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:৪২ পিএম

মব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সন্ত্রাস বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । শুক্রবার (২৭ জুন) বিকালে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমতেছে কীভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমতেছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমতেছে।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিতে পারব বলে আমি আশা করি।’

রথযাত্রা উৎসব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ধামরাই’র এই রথযাত্রা অনুষ্ঠানটি বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় চারশ বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন।’ 

তিনি আরও বলেন, ‘এই রথযাত্রা উপলক্ষে যে শিল্পমেলার আয়োজন চলে, তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।’

ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশার মানুষ শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।’

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ ব্রিগেড কমান্ডার ব্রি. জে. ইন্তেখাব হায়দার খান, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন হাসান অনীক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

এতে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মন্দির প্রাঙ্গণ ও রথমেলা ঘিরে পুরো ধামরাই শহর উৎসবমুখর হয়ে ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা