× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি পিস্তল ও ককটেলসহ ইউনিয়ন বিএনপি নেতা আটক

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:১০ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:১৬ পিএম

বিদেশি পিস্তল ও ককটেলসহ ইউনিয়ন বিএনপি নেতা আটক

মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেলসহ রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীকে (৫০) আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার এলাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। আটক জাফর আলী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশের সদস্যরা অংশ নেয়। জাফর আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র ও ককটেল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা