× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে বিদায় অনুষ্ঠানে শ্রেণিকক্ষে ধূমপান ও অশ্লীল নাচ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৫ ২০:২৪ পিএম

ফেনীতে বিদায় অনুষ্ঠানে শ্রেণিকক্ষে ধূমপান ও অশ্লীল নাচ

ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের শ্রেণিকক্ষে বিদায় অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান, অশ্লীল অঙ্গভঙ্গি ও নাচানাচির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কলেজের শিক্ষা পরিবেশ নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গেছে, মঙ্গলবার (২৪ জুন) সকালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয় মিলাদ ও দোয়ার। দুপুর ১২টার দিকে এ আনুষ্ঠানিকতা শেষ হলেও পরবর্তীতে কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষে নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানেই ঘটে বিতর্কিত কর্মকাণ্ড। ভিডিওতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী গানের তালে তালে নাচছে, কেউ সিগারেট টানছে, আবার কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করছে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেন সাবেক শিক্ষার্থী ও স্থানীয়রা।

সাবেক শিক্ষার্থী আরাফাত রহমান বলেন, নাচে-গানে ধোঁয়ায় আচ্ছন্ন কলেজ। প্রাণের প্রতিষ্ঠানের এমন চিত্র দেখে হতাশ হয়েছি। শ্রেণিকক্ষে গাঁজা নিয়ে নাচানাচি করে বিদায় অনুষ্ঠান পালন মেনে নেওয়া যায় না। এর দায় কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনৈতিক ও বেপরোয়া আচরণ শিক্ষার পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এমন কাণ্ডে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের পাশাপাশি এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব নেতিবাচক কাজে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কলেজ এখন মাদকাসক্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। 

কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটিতে কিছু গান এডিট করে সংযোজন করা হয়েছে। ভিডিওতে থাকা শিক্ষার্থীদের বিষয়ে এখনও নিশ্চিত নই।

দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুলকুতের রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজের পক্ষ থেকে শুধু দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, যা গত মঙ্গলবার দুপুর ১২টার মধ্যেই শেষ হয়। কিছু শিক্ষার্থী নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে অবগত হয়েছি। জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা