× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশােরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১২:০২ পিএম

যশােরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় গাছের সঙ্গে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের অপর দুই আরোহী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুঁই খাতুন (৩০) এবং খড়কি স্টেডিয়ামপাড়ার আব্দুল হকের ছেলে মাসুদুর রহমান মিলন (৪০)। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও যশােরের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দ্রুতগামীর প্রাইভেটকারটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন জুঁই খাতুন। এ সময় নতুনহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশের একটি রেইট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই ও মিলন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত মামুন ও মাসুদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার্ড করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহযোাগিতায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা