× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ শয়ন কক্ষে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ : ২০ জুন ২০২৫ ২০:১২ পিএম

আপডেট : ২০ জুন ২০২৫ ২০:২৪ পিএম

নিজ শয়ন কক্ষে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ শয়ন কক্ষ থেকে ইনজামুল হক বাবু (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করেছে।

নিহত ইনজামুল হক বাবু পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে। সে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা তিন ভাই ও এক বোন।

নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়াদাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে গিয়েছিল। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে আমার মা জকিয়া বেগম এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে যান। অনেক ডাকাডাকিতে দরজা না খোলায় এবং তার সাড়াশব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে দেখি কক্ষে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বাবুর ঝুলন্ত মরদেহ। 

বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ইনজামুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা