× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দিলে ঘাট বন্ধের হুমকি, প্রতিবাদে জেলেদের মানববন্ধন

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২১:১১ পিএম

চাঁদা না দিলে ঘাট বন্ধের হুমকি, প্রতিবাদে জেলেদের মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা জেলে ও ব্যবসায়ীদের কাছে দৈনিক চাঁদা দাবি করেছে একদল দুর্বৃত্ত। চাঁদা না দিলে জেলেদের মাছ বেচাকেনা ও ঘাট বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

এর প্রতিবাদে নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছেন মৎস্যজীবী, জেলে ও ব্যবসায়ীরা। রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। সবশেষ গত কয়েক সপ্তাহ ধরে কাজীর বাজার ঘাটে জেলে ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে তারা। চাঁদা না দিলে নদীতে মাছ ধরা বন্ধ ও ঘাট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এ ছাড়া প্রশাসনকে ভুল বুঝিয়ে ঘাটের সামনে জেলেদের সরঞ্জাম ও নৌকা ভেড়ানোর জায়গায় সংস্কার কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সেখানকার কয়েক হাজার জেলে। চাঁদাবাজদের আইনের আওতায় আনাসহ ঘাটে নিরাপদ ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।

এ সময় মৎস্য ব্যবসায়ী ওছমান গণি বলেন, ‘চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজার ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এখানে নেই কোনো স্থায়ী অবকাঠামো। এ ছাড়াও প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় জেলে ও ব্যবসায়ীদের পুঁজি ও জীবন হারানোর ঝুঁকি বাড়ছে। দাবি আদায়ে প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি দেব।’ মানববন্ধনে ঘাটের ব্যবসায়ী নাছির উদ্দিন, নাজিম এবং জেলে প্রিয়লাল, ডিসেম্বর জলদাস, মালতি বালা জলদাসসহ অন্যান্য জেলে বক্তৃতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা