× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৫ ১৫:১৫ পিএম

রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে এক প্রবাসী দর্শনার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর উদ্ভুত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।

জানা যায়, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ ওঠে।

ওই ঘটনার স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরপর মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন। এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে কাছারিবাড়িতে হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি জানিয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা